সর্বশেষ

Monday, 16 March 2026

শ্রীনগর রক্তের বন্ধন (SRB) এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

শ্রীনগর রক্তের বন্ধন (SRB) এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

 


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন শ্রীনগর রক্তের বন্ধন (SRB) এর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগের মাধ্যমে এলাকার বেশ কিছু পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ ওমর বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। সামনে ইনশাআল্লাহ যদি ভালো ফান্ডিং এবং স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে পারি, তাহলে আরও বড় পরিসরে ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।”

এ বিষয়ে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মাসুম শান্ত বলেন, “মানবতার সেবাই আমাদের মূল উদ্দেশ্য। সমাজের বিত্তবান ও দানশীল মানুষদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ।”


এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাকিব তালুকদার, সদস্য হাসান সরদার, অমিত শেখ, হাবিবা, রাজিব, রাব্বি, তুহিন, আকাশ, সামিরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Tuesday, 10 March 2026

নতুন স্বেচ্ছাসেবী উদ্যোগ: বাংলাদেশ যুব মানবকল্যাণ ফাউন্ডেশন (BYMF) গঠন

নতুন স্বেচ্ছাসেবী উদ্যোগ: বাংলাদেশ যুব মানবকল্যাণ ফাউন্ডেশন (BYMF) গঠন



কল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের সংহতি ও স্বেচ্ছাসেবী উদ্যোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ যুব মানবকল্যাণ ফাউন্ডেশন (BYMF) নামক নতুন সংগঠন গঠন করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন ওমর হোসেন, এবং ৫ জন কেন্দ্রীয় সমন্বয়ক নিয়ে কার্যক্রম শুরু হয়েছে।


কমিটির কাঠামো অনুযায়ী দায়িত্বশীলরা হলেন:


সহ-সমন্বয়ক: মোহাম্মদ নাজমুল হোসেন, মোহাম্মদ নাজমুল হক


সাংগঠনিক সমন্বয়ক: সিয়াম আহমেদ


অর্থ বিষয়ক সমন্বয়ক (অস্থায়ী): ওমর হোসেন


প্রচার ও মিডিয়া সমন্বয়ক: শফিকুল ইসলাম জিহাদি


সংগঠনের উদ্দেশ্য হলো অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের মাধ্যমে সমাজে মানবিক সচেতনতা ছড়িয়ে দেওয়া। ভবিষ্যতে সংগঠনটি জেলা, উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে।


ওমর হোসেন বলেন, “আমরা চাই তরুণরা মানবতার কাজে একসাথে এগিয়ে আসুক। আমাদের মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ ও সমাজের উন্নয়ন।”


সংগঠনটি স্বচ্ছতা, সততা এবং সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। আগ্রহী স্বেচ্ছাসেবকরা সংগঠনের সাথে যুক্ত হয়ে মানবতার সেবায় অংশ নিতে পারবেন

Friday, 6 March 2026

তরুণদের উদ্যোগে “বাংলাদেশ যুব মানবকল্যাণ ফাউন্ডেশন (BYMF)” এর যাত্রা শুরু

তরুণদের উদ্যোগে “বাংলাদেশ যুব মানবকল্যাণ ফাউন্ডেশন (BYMF)” এর যাত্রা শুরু




মানবতার সেবায় তরুণদের একত্রিত করার লক্ষ্য নিয়ে “বাংলাদেশ যুব মানবকল্যাণ ফাউন্ডেশন (BYMF)” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়েছে।


সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ওমর হোসেন জানান, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল উদ্দেশ্য। তরুণদের মানবিক কাজের প্রতি উৎসাহিত করা এবং সমাজে সহমর্মিতা বৃদ্ধি করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য।


বাংলাদেশ যুব মানবকল্যাণ ফাউন্ডেশন (BYMF) এর মাধ্যমে রক্তদান কার্যক্রম, অসহায় মানুষের সহায়তা, শিক্ষা সহায়তা, দুর্যোগকালীন মানবিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।


প্রতিষ্ঠাতা ও সভাপতি ওমর হোসেন বলেন, “তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে আমরা একটি মানবিক সমাজ গড়ে তুলতে চাই। দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণদের এই মানবিক উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”


সংগঠনটির স্লোগান নির্ধারণ করা হয়েছে: “তরুণের শক্তি, মানবতার সেবা”।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং দেশের বিভিন্ন এলাকায় মানবকল্যাণমূলক কার্যক্রম শুরু করা হবে।

Wednesday, 3 December 2025

রাজবাড়ী‌তে মে‌ডি‌কেল টেক‌নোল‌জিস্ট ও ফার্মা‌সিস্ট‌দের কর্মবির‌তি‌ পালন

রাজবাড়ী‌তে মে‌ডি‌কেল টেক‌নোল‌জিস্ট ও ফার্মা‌সিস্ট‌দের কর্মবির‌তি‌ পালন

 

১০ গ্রেড বাস্তবায়‌নের দা‌বি‌তে রাজবাড়ী‌ সদর হাসপাতা‌লের প্যাথলোজি পরীক্ষা-‌নিরীক্ষা, এক্সরে ও ঔষধ বিতরণসহ বি‌ভিন্ন কার্যক্রম বন্ধ রে‌খে অর্ধদিবস কর্মবির‌তি পালন কর‌ছেন মে‌ডি‌কেল টেক‌নোল‌জিস্ট ও ফার্মা‌সিস্টরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থে‌কে দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গ‌নে তারা কর্মবির‌তি পালন ক‌রেন। 

এ সময় জেলার বি‌ভিন্ন প্রান্ত থে‌কে আসা রোগীরা ডাক্তার দে‌খি‌য়ে পরীক্ষা-‌নিরীক্ষা, এক্স‌রে করা‌নোসহ ফার্মেসী‌তে ঔষধ নি‌তে এসে বন্ধ থাকায় ভোগা‌ন্তি‌তে প‌ড়েন।

রোগী‌ ও সেবা গ্রহিতা‌দে‌র অ‌ভি‌যোগ, কর্মবির‌তির কার‌ণে প্যাথলোজি ও এক্স‌রে রুম বন্ধ থাকায় পরীক্ষা-‌নিরীক্ষা ও এক্স‌রে করা‌তে পার‌ছেন না। ডাক্তার দেখা‌তে পারলেও নি‌তে পার‌ছেন না ফা‌র্মেসী থে‌কে ঔষধ। একটু সু‌বিধার আশায় প্রত্যান্ত অঞ্চল সদর হাসপাতা‌লে এসেছেন। এখা‌নে এখন সু‌বিধার চে‌য়ে ভোগা‌ন্তিই বে‌শি।

এদি‌কে কর্মবির‌তি পালনকারীরা বল‌ছেন, বহু বছর ধ‌রেও দা‌বি জা‌নি‌য়ে আস‌লেও যথাযথ কর্তৃপক্ষ তা‌দের দা‌বি মে‌নে নেয় নাই। যার কার‌ণে বাধ্য হয়ে এখন কর্মবির‌তি পালন কর‌ছেন। আজকের ম‌ধ্যে দা‌বি মে‌নে নেওয়া না নি‌লে আগামীকাল থে‌কে কেন্দ্রীয় কর্মসূ‌চির আলো‌কে পূর্ণদিবস কম‌প্লিট শাটডাউন  কর্মবির‌তি‌তে যা‌বেন।

এ সময় মে‌ডি‌কেল টেকনলো‌জিস্ট ও ফার্মসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন রাজবাড়ী জেলা ক‌মি‌টির সভাপ‌তি আক্কাস আলী ও সাধারন সম্পাদক মতিউল ইসলামসহ অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

Friday, 24 October 2025

সালমান শাহ হত্যার আসামিদের ফোন ট্র্যাকিং হচ্ছে: পুলিশ

সালমান শাহ হত্যার আসামিদের ফোন ট্র্যাকিং হচ্ছে: পুলিশ

বাংলা চলচ্চিত্রের অমর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য আজও জট খুলতে পারেনি। দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। নায়কের মা নীলা চৌধুরী সেই থেকে এখনও লড়ে যাচ্ছেন ছেলের ন্যায় বিচারের জন্য। সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, ‘সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন। যারা দেশে আছেন তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। শিগগির অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’ নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার ১১ নম্বর আসামি রেজভী আহমেদ ফরহাদ। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালের রেজভীর দেয়া একটি জবানবন্দি। ওই জবানবন্দিতে রেজভী সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন, ‘আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম।’ ১৯৯৭ সালের ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভী আরও জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যার চুক্তি। যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।