১৬ জুলাই হাসিনা বিরোধী প্রথম প্রতিরোধের দিন-ই আবু সাইদ এর মত প্রাণ হারান আরও অন্তত ৫ জন। যার একজন ছিলেন ওয়াসিম। সশস্ত্র ছাত্রলীগ কে মোকাবেলা করতে গিয়ে ছাত্রলীগের গুলিতে প্রাণ হারান ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাঁর বাড়ি কক্সবাজারের পেকুয়ায়।
স্বাধীনতার প্রথম প্রহরের ৫ নায়ক এর একজন। আমারা এই এক মাসে কোথাও তার অবদানের কথা শুনি নাই , উপদেষ্টাদের কেউ তার বাসায় গিয়েছেন বলে জানি নাই , শোকগাথা নেই ওয়াসিম কে নিয়ে। কেন নেই? বিএনপি করে বলে ?
যারা হাসিনা পতন কে কেবল ৩৬ দিনের আন্দোলন বলে ভাবছেন, তারা অনেক বড় ভুল করছেন। শহিদি বৈষম্যে ভূমিকা রাখছেন। এগুলো ভাল ফল বয়ে আনবে না। ফ্যাসিবাদ পতনের সকল সৈনিক কে আমরা সম মর্যাদা যদি দিতে ভুল করি, জয় দীর্ঘস্থায়ী হবে না।

