Thursday, 5 September 2024

তারেক রহমানের নির্দেশে মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়াম থেকে আরাফাত রহমান কোকো’র নামে ব্যানার অপসারন

 



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়াম থেকে আরাফাত রহমান কোকো’র নামে লাগানো ব্যানার অপসারন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের খান্দার এলাকার শহীদ চাঁন্দু ক্রিকেট স্টেডিয়ামের পাশে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিনের নামে নির্মিত ফুটবল স্টেডিয়ামে মূল প্রবেশ পথে একটি কুচক্রী মহল বিশিষ্ট ক্রিড়াবিদ মরহুম আরাফাত রহমান কোকো’র নাম দিয়ে ব্যানার লাগিয়ে দেন। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টগোচর হলে তাৎক্ষণিক বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দকে ব্যবস্থা নিতে বলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.