Tuesday, 25 February 2025

উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম

 

পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আজ (মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠক অনুষ্ঠিত শুরু হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নিজের পদত্যাগপত্র তুলে দেন।

এরপর তিনি নিজের পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন। সেখানে তিনি পদত্যাগের কারণ ও নিজের পরিকল্পনার বিষয়ে তুলে ধরেন।

পদত্যাগপত্রে নাহিদ ইসলাম লিখেছেন, প্রথমেই আমি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে ছাত্র-জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ পত্র। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি লেখেন, বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

নাহিদ লিখেছেন, গত ৮ আগস্ট ২০২৪ সালে শপথ নেয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র-জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেয়া সমীচীন মনে করছি।

শেষ অংশে তিনি লিখেছেন, এমতাবস্থায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চাচ্ছি। আমার পদত্যাগপত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.