Wednesday, 28 August 2024

আইজিপির সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

 



ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ ময়নুল ইসলাম, এনডিসি এর সাথে আজ বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের (Office of the High Commissioner for Human Rights-OHCHR) এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। 


জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান Mr. Rory Mungoven তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।


প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন এশিয়া-প্যাসিফিক সেকশনের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা Ms. Livia Cosenza ও Mr. Alexander James Amir El Jundi.


সাক্ষাতকালে আইজিপি প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.